ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঢাকা মহানগর দক্ষিণ আ'লীগের খাদ্য সামগ্রী বিতরণ

ঢাকা মহানগর দক্ষিণ আ'লীগের খাদ্য সামগ্রী বিতরণ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৬:৪১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০৬:৫৬

প্রায় ৫০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে রমজানের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

মঙ্গলবার রাজধানীর লালবাগে ২৪ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন খেলার মাঠে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

হুমায়ুন কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্যসামগ্রী সুষ্ঠুভাবে বন্টন করছি। পাশাপাশি নিজস্ব অর্থায়নে সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সহযোগিতা করছি। সার্বক্ষণিক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছি এবং সকলকে অনুরোধ করছি যাতে তারা ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে। দেশের এই সংকটময় মূহূর্তে নিজস্ব অর্থায়নে তারা যেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন, মো. জামিল হোসেন প্রমুখ।






আরও পড়ুন

×