দুই শতাধিক স্কুল-ভ্যান চালককে যুবলীগের খাদ্য সহায়তা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৮:২৩ | আপডেট: ০৯ মে ২০২০ | ০৮:৩৮
করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া স্কুল-ভ্যান চালকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ যুবলীগ।
শনিবার দুপুরে রমজান উপলক্ষে রাজধানীর দক্ষিণ মনিপুরে দুই শতাধিক স্কুল-ভ্যান চালকের হাতে খাদ্য সহায়তা তুলে দেয় যুবলীগ কেন্দ্রীয় কমিটি। যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সহায়তা তুলে দেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা হাছান আলী সড়ক বাড়িমালিক সমিতির সভাপতি মো. মাজহারুল ইসলাম সংগ্রাম, পশ্চিম মনিপুর বাড়িমালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. মাইন উদ্দিন, শাপলা সরনি (পশ্চিম শেওড়া পাড়া ) বাড়িমালিক সমিতির সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, যুবলীগ নেতা জি এস মিলন মুন্নাসহ স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল সাংবাদিকদের বলেন, রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুল-ভ্যানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু করোনার কারণে ভ্যান চালকরা অসহায় হয়ে পড়েছে। আমাদের চলমান সহায়তা কর্মসূচির আওতায় শনিবার ২ শতাধিক ভ্যান-চালকদের সহায়তা দেয়া হয়েছে। নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশনা মোতাবেক পরিস্থতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবলীগের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মাঠে রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। সারাদেশে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী ও খাদ্য বিতরণ করছেন নেতাকর্মীরা।