ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

এবার ভাড়াটিয়াদের বাসায় বাড়িওয়ালার ঈদ উপহার

এবার ভাড়াটিয়াদের বাসায় বাড়িওয়ালার ঈদ উপহার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০ | ১০:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনার প্রকোপে যেমন অনেক বাড়িওয়ালা ভাড়া মওকুফ করেছেন তেমনি অনেকে ভাড়া না দেয়ায় ভাড়াটিয়াকে বের করে দিয়েছেন। এবার রাজধানীর দারুস সালাম এলাকায় এক বাড়িওয়ালা তার ভাড়াটিয়াদের ঈদ উপহার পাঠিয়েছেন। বাড়িওয়ালা আরিফুল ইসলাম জজের পক্ষ থেকে এমন ঈদ উপহার পেয়ে খুশি ভাড়াটিয়ারা।

মিরপুরের দারুস সালাম ও রূপনগর এলাকায় ৭০টি ভাড়াটিয়া পরিবারে তিনি পৌঁছে দেন ঈদ উপহার।

এক ভাড়াটিয়া বলেন, বাড়িওয়ালা আরিফুল ইসলাম জজ  ঈদের উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, তেল, পলাউর চাল ইত্যাদি পাঠিয়েছেন। সব কিছু টাকা দিয়ে বিবেচনা করা যায় না। ভালোবাসা পেতে টাকা লাগে না, শুধু দরকার মানসিকতা। এমন ভালোবাসা ছড়িয়ে যাক সবখানে।

এ বিষয়ে বাড়ির মালিক আরিফুল ইসলাম জজ বলেন, আমার বাসায় যারা ভাড়া থাকেন আমি তাদের পরিবারের সদস্য মনে করি। গত বছরও আমি তাদের কিছু উপহার দিয়েছি। এবার করোনাভাইরাসের কারণে সবাই ঢাকার বাসায় ঈদ করবেন। ফলে তাদের ঘরে সামান্য উপহার পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। 

আরও পড়ুন

×