ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

রমনা পার্কে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রমনা পার্কে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০৯:১৯ | আপডেট: ১৮ জুন ২০২০ | ১১:৩৬

প্রধানমন্ত্রীর নির্দেশিত দেশব্যাপী 'গাছ লাগাও পরিবেশ বাচাও' স্লোগানকে ধারণ করে মঙ্গলবার রাজধানীর রমনা পার্কে স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ সভাপতি কামরুল হাসান রিপন ও পরিচালনা করেন মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

অন্যদের মধ্যে কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান স্বপন, কাজী মোয়াজ্জেম হোসেন, দেবাশীষ বিশ্বাস, আশীষ কুমার মজুমদার, আরিফুর রহমান টিটু, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, শাহজালাল মুকুল, আবুল কালাম আজাদ, আবু জাফর আজিজ, মীর্জা মোরশেদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী বনজ, ফলদ ও ওষুধি গাছ দেশব্যাপী রোপণ করার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়ন করা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব। এরই অংশ হিসেবে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ রাজধানীর রমনা পার্কে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করলো।

এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংগঠনের নেতারা কর্মীদের নির্দেশনা প্রদান করেন।

তারা বলেন, বাংলাদেশ ভৌগোলিক কারণেই দুর্যোগ কবলিত একটি দেশ। বৈশ্বিক এই দুর্যোগকে মোকাবেলা করবার জন্য আমাদের সারাদেশে বেশি বেশি বৃক্ষরোপণ প্রয়োজন। এর ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ভারসাম্য এবং বাসযোগ্য বাসস্থান নিশ্চিত করা সম্ভব। সংবাদ বিজ্ঞপ্তি


আরও পড়ুন

×