ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কৃষকলীগ নেতা হকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কৃষকলীগ নেতা হকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৩:০১

কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের বিরুদ্ধে অপহরণের মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। 

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জনতার আদালত পাঠক ফোরাম’ এর আয়োজনে এই মানববন্ধনে ওই মামলা প্রত্যাহারের দাবি করা হয়। এ সময় ঢাকা ও রাজবাড়ীর তার কিছু সমর্থকও উপস্থিত ছিলেন।  

মানববন্ধনে বক্তারা বলেন, 'নুরে আলম সিদ্দিকী হক দীর্ঘ দিন ধরে রাজনীতির সাথে জড়িত। এলাকায় তার ঈর্ষণীয় জনপ্রিয়তা রয়েছে। তাকে হয়রানি ও অপদস্থ করতে একটি কুচক্রী মহলের মদদে তার বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে, যা ভিত্তিহীন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।' বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×