ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

উত্তরায় লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে সাবেক সচিবের স্ত্রীর মৃত্যু

উত্তরায় লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে সাবেক সচিবের স্ত্রীর মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ১২:৩১

রাজধানীর উত্তরায় লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে গিয়ে সাবেক অতিরিক্ত সচিব শাহজাহান হোসেনের স্ত্রী সালমা পারভীনের মৃত্যু হয়েছে। শনিবার উত্তরার তিন নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামান জানান, সালমা পারভীন বিকেল ৫টার দিকে লিফটে ওঠার জন্য সুইচে চাপ দেন। এতে লিফটের সামনের দরজা খুললেও লিফট না আসায় তিনি পা বাড়িয়ে দুর্ঘটনার কবলে পড়েন। কারিগরি কোনো ত্রুটির কারণে লিফট ওপরের দিকে আটকে থাকায় তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আরও পড়ুন

×