কাফরুলে বাজার করতে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধ
আজাহার আলী (৭৮)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১২:৪৫
রাজধানীর কাফরুলের উত্তর ইব্রাহিমপুরে বাজার করতে বেরিয়ে নিখোঁজ হয়েছেন এক বৃদ্ধ। তার নাম আজাহার আলী (৭৮)। সোমবার সকাল ১১টার দিকে বাজার করতে গিয়ে আর ফিরে আসেননি তিনি। এ বিষয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মেয়ে আজমিরি ইয়াসমিন।
জিডিতে বলা হয়, আজাহার আলী সোমবার ১১টার দিকে বাসা থেকে কলা কিনতে যাওয়ার কথা বলে বের হন। পরে আর ফিরে আসেননি। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। তার পরনে ছিলে সাদা ফতুয়া ও কালো প্যান্ট।
এতে আরও বলা হয়, আজাহার আলী শারীরিকভাবে অসুস্থ। তিনি মাঝে মাঝে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন।
