ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পল্লবীতে শিশু হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পল্লবীতে শিশু হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
×

সম্মিলিত নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৬:৩৪ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১৬:৪০

রাজধানীর পল্লবীতে শিশু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত নাগরিক সমাজসহ বিভিন্ন সংগঠন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে ধর্ষণ, হত্যা ও নৃশংস অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। অপরাধীরা অনেক সময় গ্রেপ্তার হলেও দ্রুত ও সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধ প্রবণতা কমছে না। এর ফলে শিশুদেরও ভয়াবহ সহিংসতার শিকার হতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, সম্প্রতি রাজধানীর পল্লবী এলাকায় এক ভাড়াটিয়ার হাতে ধর্ষণের পর নির্মম হত্যার শিকার হয় শিশুটি। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশুটির পরিবারের খোঁজখবর নিয়ে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বলে সমাবেশে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

×