ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জবি বাংলা বিভাগের অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন গঠিত, আহ্বায়ক শামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মিজানুর

জবি বাংলা বিভাগের অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন গঠিত, আহ্বায়ক শামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মিজানুর
×

শামসুদ্দিন দিদার ও মো. মিজানুর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ২০:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে ৪১ সদস্যবিশিষ্ট প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে শামসুদ্দিন দিদারকে আহ্বায়ক এবং মো. মিজানুরকে (রাতুল হাসান) সদস্য সচিব করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

গত ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের নাট্যকার মমতাজ উদদীন আহমেদ মাল্টিমিডিয়া কক্ষে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি সভায় উপস্থিত অ্যালামনাইদের সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা বিভাগ অ্যালামনাই সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক চঞ্চল কুমার বোস।

সভায় বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা, অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী, অধ্যাপক ড. মাহবুবুল হক, সোনিয়া পারভীন, আজাদ নোমান, ড. মুহাম্মদ জমির হোসেন, শাহানা আক্তার, মো. মাইনুল ইসলাম, খান মো. আবুল হোসেন, মুহম্মদ আব্দুল বাতেন, মিলন কান্তি রায়, শামসুদ্দিন দিদার, মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া, মো. আব্দুর রশিদ, মিজানুর রাতুল হাসান, মো. আতিকুর রহমান, শামসুল আরেফিন, মাহফুজা আক্তারসহ বিভাগের শিক্ষক ও অ্যালামনাই সদস্যরা বক্তব্য দেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ জমির হোসেন, মো. মাইনুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া, মিজানুর রহমান, মো. মঈনুদ্দীন মঈন, মো. রতন খান, মো. কামরুজ্জামান, শারমিন সুলতানা, মাহফুজা আক্তার ও মশিউর রহমান। কোষাধ্যক্ষ করা হয়েছে মো. আতিকুর রহমানকে।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন কামাল আহমেদ, গোলাম কিবরিয়া, মাহমুদা খাতুন, বেলায়েত হোসেন, শাহ আল মামুন, রাশেদ আহমেদ, খান মো. আবুল হোসেন, মুহম্মদ আব্দুল বাতেন, মিলন কান্তি রায়, মেহেদী হাসান পলাশ, মারুফা আক্তার মীম, মো. আব্দুর রশিদ, মৌসুমী আক্তার, সাইফুল্লাহ আল মামুন, আইভি ইয়াসমিন, মো. হারুন অর রশিদ, সৌরভ সাহা, মো. সোলাইমান হোসেন, শামসুল আরেফিন, মোস্তাকিম বিল্লাহ, সাবরিন সীমা, আশিক বিল্লাহ, সাজ্জাদ হুসাইন মুন্না, সোলায়মান সাগর, রিয়াসাল রাকিব, হাসান সজিব, সুস্মিতা আক্তার রিপা ও তানিয়া আক্তার।

আরও পড়ুন

×