ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানী ঢাকার ৪১৬ বছর

মাসব্যাপী উৎসব কর্মসূচি ঘোষণা ডিএসসিসির

মাসব্যাপী উৎসব কর্মসূচি ঘোষণা ডিএসসিসির
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৮:২২ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ০৯:২৭

| প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য উৎসব কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ১ আগস্ট শুরু হওয়া এই উৎসব আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি এ তথ্য জানায়। 

গত বৃহস্পতিবার সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক এই পূর্ণাঙ্গ উৎসব কর্মসূচি ঘোষণা করেন। আগামী ২৯ আগস্ট লালবাগ কেল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন তুলে ধরে রাজধানী ঢাকার প্রতি নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল মতিঝিলে বর্ণাঢ্য ‘ঢাকা হেরিটেজ রান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। 

নগরবাসীর অংশগ্রহণে মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা রমনা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও লালবাগ কেল্লা হয়ে সোয়ারীঘাট লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। এতে অংশ নেওয়া রানারদের পদক ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম নগরবাসীকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে শহরকে সুন্দর রাখার আহ্বান জানান। 

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে নাট্যোৎসব এবং ২১ থেকে ২৮ আগস্ট শিল্পকলা একাডেমিতে ঢাকার ওপর নির্মিত মঞ্চনাটক। ২১ আগস্ট খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাটে নৌকাবাইচ এবং সদরঘাটে শতবছরের পুরোনো বিশেষ হেরিটেজ ক্রুজযোগে পর্যটকদের ভ্রমণের সুযোগ থাকছে। ২২ আগস্ট মধুমিতা সিনেমা হলে পুরোনো চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন রাখা হয়েছে।
 

আরও পড়ুন

×