ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

আইসিসিবিতে শুরু ‘বাংলা মেডিকেল এক্সপো’

আইসিসিবিতে শুরু ‘বাংলা মেডিকেল এক্সপো’
×

আইসিসিবির নবরাত্রি হলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ২২:১৮ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ২২:১৮

চিকিৎসা ও রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছেই। এর ধারাবাহিকতায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলা মেডিকেল এক্সপো ২০২৬’। 

আজ বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের মেলায় এক ছাদের নিচে প্রদর্শিত হচ্ছে আধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন প্রযুক্তি।

 নতুন যন্ত্রপাতির কার্যকারিতা, ব্যবহার পদ্ধতি ও প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে ধারণা নিতে মেলায় চিকিৎসক, শিক্ষার্থীসহ খাত সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, প্রযুক্তিগত তথ্য, অভিজ্ঞতা আর যন্ত্রাংশের আদান প্রদান স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক চিকিৎসাব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার ছাড়া কল্পনা করাই দায়। রোগ নির্ণয় থেকে গুরুত্বপূর্ণ সার্জারি, সবখানেই প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিয়েছে বহুগুণ। অর্থাৎ উন্নত প্রযুক্তির তথ্য, অভিজ্ঞতা আর যন্ত্রাংশের আদান প্রদান দেশের স্বাস্থ্যসেবার জন্য গুরুত্বপূর্ণ। 

দেশি-বিদেশি দুই শতাধিক প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। চীন, ভারত, পাকিস্তান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও স্পেনসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান নিজেদের চিকিৎসা প্রযুক্তি ও পণ্য নিয়ে অংশ নিয়েছে। মেলা চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন

×