রাজধানীতে ডাকাতির চেষ্টাকালে গ্রেফতার ৩
×
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ২৩:৪১
রাজধানীতে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ৩টার দিকে শেরেবাংলা নগর থানার ইন্দ্রা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রাজিব (২২), মোহাম্মেল (৩৮) ও আহম্মেদ বাবু (৩২)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও একটি লাঠি উদ্ধার করা হয়।
- বিষয় :
- ডাকাতি
