রাজধানীতে হিযবুত তাহ্রীরের ৫ সদস্য গ্রেপ্তার
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ১০:১০
রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।শনিবার রাতে উত্তরা সাত নম্বর সেক্টরের ২৮ নম্বর সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলো- কাজী ইবাদুর রহমান তানভীর, মোহাম্মদ নাশিদ কামাল সজীব, জামিউর রহমান খান আকাশ, ইয়াসিন হুসাইন ও জসীমউদ্দীন সাঈদ।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানভীরের পিঠে ঝোলানো একটি কালো ব্যাগের ভেতরে খেলাফত রাষ্ট্রের সংবিধান-সংক্রান্ত বই একটি, ইংরেজিতে লেখা হিযবুত তাহ্রীরের সংবাদ বিজ্ঞপ্তি তিনটি, বাংলায় লেখা সংবাদ বিজ্ঞপ্তি তিনটি ও ৫৯টি ছোট লিফলেট পাওয়া গেছে। এছাড়া জসীমউদ্দীনের প্যান্টের পকেটে ৩৫টি বাংলায় লেখা ছোট লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, 'হিযবুত তাহ্রীর বাংলাদেশ' নিষিদ্ধ সংগঠন জানা সত্ত্বেও তারা এই সংগঠনের সদস্যপদ নেয়। গোপনে সদস্য সংগ্রহের আশায় লিফলেট বিতরণ করছিল তারা।
- বিষয় :
- জঙ্গি সংগঠন
- হিযবুত তাহ্রীর