ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে ’ নিহত ১

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে ’ নিহত ১
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ২২:৪৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ | ২৩:০০

রাজধানীর খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের ‌‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। 

রোববার রাত সোয়া ১টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। 

নিহতের নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। র‌্যাবের দাবি, মিজানুর চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৯টি মাদক, দুইটি অস্ত্র ও একটি হত্যা মামলা রয়েছে।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল খিলক্ষেত স্বদেশ প্রোপার্টি এলাকায় অভিযানে যায়। সেখানে অবস্থান করা মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এক র‌্যাব সদস্য ও মিজানুরকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে র‌্যাব-১ সদস্য সিপাহী রাসেলকে প্রাথমিক চিকিৎসা শেষে ঝুঁকিমুক্ত উল্লেখ করে ছাড়পত্র দেওয়া হয়। তবে অস্ত্র ও মাদক ব্যবসায়ী মিজানুরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন

×