ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দরগুলোতে বোর্ডিং কার্ড ইস্যুর সময় নির্ধারণ

বিমানবন্দরগুলোতে বোর্ডিং কার্ড ইস্যুর সময় নির্ধারণ
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ১০:০২ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০৫:২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে বোর্ডিং কার্ড ইস্যুর (পাসপোর্ট চেক ইন কাউন্টার) সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সোমবার এ নির্দেশনা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এখন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়ার ৩০ মিনিট এবং আন্তর্জাতিক ফ্লাইট ছাড়ার এক ঘণ্টা আগে বন্ধ হবে বোর্ডিং কার্ড ইস্যু।

বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম মোকাব্বির হোসেন বলেন, যাত্রীদের সুবিধার্থে এবং নিরাপত্তাজনিত কারণে এ নির্দেশনা জারি করা হয়েছে। অনেক ক্ষেত্রে ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের আগে বিমানবন্দরে না পৌঁছানোর কারণে ফ্লাইট ধরতে পারেন না যাত্রীরা। মূলত সে কারণেই এ ব্যবস্থা।

বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা তল্লাশির জন্য ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ২০ মিনিট আগে বোর্ডিং গেটে যাত্রীর উপস্থিতি বাধ্যতামূলক। তা না হলে সংশ্নিষ্ট যাত্রীর যাত্রা ব্যাহত হবে।

আরও পড়ুন

×