ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক পেলেন ডালিয়া রহমান
ডালিয়া রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ১১:৩১
ব্র্যাক ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক পেলেন ডালিয়া রহমান। গত শনিবার নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ডালিয়া রহমানের হাতে এই গৌরবোজ্জল স্বীকৃতির সনদ তুলে দেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ভিনসেন্ট চ্যাং।
ডালিয়া ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে কৃতিত্বের সঙ্গে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। স্নাতকোত্তর পর্যায়ে ব্র্যাক ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সর্বোচ্চ ফল অর্জন করে মেধার স্বাক্ষর রাখেন তিনি।
ডালিয়া তার এই স্বর্ণপদক অর্জন নিয়ে বলেন, ‘আমার পরিবার, বিশেষ করে শ্বাশুড়ির সমর্থন আমাকে এতদূর নিয়ে এসেছে ‘। তিনি তার সামাজিক উদ্যোগগুলো সফল করেতে সবার সহযোগিতা কামনা করেন।
স্নাতকোত্তর অধ্যয়নরত অবস্থাতেই ডালিয়া গড়ে তোলেন ‘আগ্রহ ‘ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে। এর পাশাপাশি তিনি নারীর ক্ষমতায়নে গড়ে তুলেছেন ‘ডালিসে’ নামে একটি পোশাক তৈরির প্রতিষ্ঠান। এখানে বেকার নারীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এছাড়া মানুষের হাতে ভেজালমুক্ত খাবার ও পণ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য তিনি ‘হাটখোলা’ নামের একটি সামাজিক রিটেইলশপও চালু করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি