ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

হাজারীবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

হাজারীবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড
×

প্রতীকী ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ২১:০৩

রাজধানীর হাজারীবাগ লোহারপুল সংলগ্ন একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রাত ২টা ২৭ মিনিটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর কালশীর হিরুর মার বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

×