ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বাড্ডায় হুজির ৬ সদস্য আটক

বাড্ডায় হুজির ৬ সদস্য আটক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ২২:৪৯

রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। 

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, হুজির এই গ্রুপটি ডাকাতির মাধ্যমে সংগঠনের অর্থ সংগ্রহের চেষ্টা করছিল। তাদের কাছ থেকে ক্লোরোফর্ম, একটি ছুরি ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে, যা ডাকাতির কাজে ব্যবহৃত হতো। শুক্রবার সকাল ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

×