ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ১০ জনকে জরিমানা

সচিবালয় এলাকায় হর্ন বাজানোয় ১০ জনকে জরিমানা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ১০:৪৮

ভ্রাম্যমাণ আদালত সচিবালয়ের চারপাশের রাস্তায় হর্ন বাজানোয় দুটি সরকারি জিপ, তিনটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেলের চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার এ জরিমানা করা হয়। ১০ জনকে মোট দুই হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী তামজিদ হোসেন এবং সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভবিষ্যতে আইনের কঠোর প্রয়োগ করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিঙ্ক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। 

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানোর অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারেন।

আরও পড়ুন

×