ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

ওরাল ক্যান্সার কেন হয় প্রতিকার ও চিকিৎসা

ওরাল ক্যান্সার কেন হয় প্রতিকার ও চিকিৎসা
×

ডা. জান্নাতুল ফেরদৌস নিশী

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৭:৩৭

| প্রিন্ট সংস্করণ

ওরাল ক্যান্সার বা মুখগহ্বরের ক্যান্সার বর্তমানে বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওরাল ক্যান্সার মূলত ঠোঁট, জিহ্বা, মাড়ি, মুখের ভেতরের আস্তরণ, তালু বা গলার ভেতরের অংশে হয়ে থাকে। দাঁত ও মুখের স্বাস্থ্যবিধির প্রতি অবহেলার কারণেই এই রোগ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।
কারণ
lতামাক ও নেশাজাতীয় দ্রব্য: যারা দীর্ঘকাল ধরে পান, সুপারি, জর্দা, গুল, তামাক, খৈনি সেবন করেন অথবা ধূমপান ও অ্যালকোহল পানে আসক্ত, তাদের ক্ষেত্রে ওরাল ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি।
l দাঁতের সমস্যা: মুখে ভাঙা বা ধারালো দাঁত এবং অসামঞ্জস্যপূর্ণ ডেনচারের কারণে নিয়মিত ঘর্ষণের ফলে ক্যান্সার হতে পারে।
lঅন্যান্য: হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণ এবং অতিরিক্ত সূর্যরশ্মির (ঠোঁটের ক্যান্সারের ক্ষেত্রে) প্রভাবেও এই রোগ হতে পারে।

ওরাল ক্যান্সারের লক্ষণ
lঠোঁট বা মুখের ভেতরে ব্যথাযুক্ত বা ব্যথাহীন ঘা, যা সহজে সারে না।
lমুখের ভেতরে সাদা (লিউকোপ্লাকিয়া) বা লাল (এরিথ্রোপ্লাকিয়া) ছোপ দেখা দেওয়া।
lজিহ্বা বা গালের ভেতরের কোনো অংশে পিণ্ড বা ফোলাভাব।
lখাবার চিবানো বা ঢোক গেলার সময় তীব্র ব্যথা অনুভব করা।
lঅকারণে ওজন কমে যাওয়া।
এ ধরনের লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত একজন বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের পরামর্শ নিন এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হোন। রোগ যত দ্রুত শনাক্ত হবে, সুস্থ হওয়ার সম্ভাবনা তত বাড়বে।

চিকিৎসা পদ্ধতি
সার্জারি: অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা।
রেডিয়েশন থেরাপি: উচ্চশক্তির বিকিরণ ব্যবহারের মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করা।
কেমোথেরাপি: বিশেষ ওষুধের প্রয়োগে ক্যান্সার কোষ ধ্বংস করা।

প্রতিকার ও সচেতনতা
দৈনন্দিন জীবনে নিয়মানুবর্তিতা বজায় রাখার মাধ্যমে ওরাল ক্যান্সারের মতো কঠিন রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সচেতনতাই প্রতিরোধের শ্রেষ্ঠ উপায়। তাই,
মুখে কোনো অস্বাভাবিকতা অনুভব করলে অবহেলা করবেন না।
‘নিজে নিজে সেরে যাবে’–এই ভেবে সময় নষ্ট করবেন না। প্রাথমিক পর্যায়েই চিকিৎসকের পরামর্শ নিন, কারণ সামান্য একটি ঘা থেকেই শুরু হতে পারে বিপদের যাত্রা।
তামাকজাত দ্রব্য বর্জন করুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন। প্রয়োজনে HPV ভ্যাকসিন গ্রহণ করুন এবং নিয়মিত দাঁত ও মুখগহ্বর চেক-আপ করান।v
[ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন]

আরও পড়ুন

×