ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

মাঝে মাঝে পা ফুলে যায় কারণ জেনে নিন

মাঝে মাঝে পা ফুলে যায় কারণ জেনে নিন
×

 ডাক্তারবাড়ি ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৭:৩৯

| প্রিন্ট সংস্করণ

মানবদেহের প্রতিটি অঙ্গ পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাই একটি অঙ্গে কোনো সমস্যা দেখা দিলে তার প্রভাব অন্যান্য অঙ্গেও পড়ে। কিডনি বা বৃক্ক শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যার কার্যকারিতায় ব্যাঘাত ঘটলে জীবন সংকটাপন্ন হতে পারে। কিন্তু অধিকাংশ মানুষই কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণগুলোকে অবহেলা করেন। এমনই একটি লক্ষণ হলো পা ফুলে যাওয়া।
শরীরের কোনো নির্দিষ্ট অংশে অতিরিক্ত তরল পদার্থ জমে গেলে সেই অঙ্গটি ফুলে যায়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ইডিমা’। কিডনির সমস্যায় সাধারণত পায়ের গোড়ালি ও চোখের নিচে তরল জমে ফুলে যায়। অনেক ক্ষেত্রে কিডনির সূক্ষ্ম নালিগুলো ক্ষতিগ্রস্ত হলে ‘নেফ্রোটিক সিনড্রোম’ নামক সমস্যার সৃষ্টি হয়, যার ফলে পা ফুলে যেতে পারে। এছাড়া কিডনি কাজ না করলে শরীরে সোডিয়াম ও খনিজ লবণের ভারসাম্য নষ্ট হয়, যা পা ফুলে যাওয়ার অন্যতম কারণ। আবার ক্যালসিয়াম ও ফসফরাসের ভারসাম্যহীনতার কারণে শরীরের পেশিতে তীব্র টান লাগার মতো সমস্যাও তৈরি হতে পারে।
সুতরাং, পায়ের পাতা বা গোড়ালি বারবার ফুলে গেলে সেটিকে সাধারণ বিষয় মনে করে এড়িয়ে যাওয়া উচিত নয়। এটি কিডনির অসুস্থতার সংকেত হতে পারে, তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

আরও পড়ুন

×