৩০ হাজার উদ্যোক্তার পাশে দাঁড়াতে দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২০ | ০২:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বর্তমানে কোভিড-১৯ মহামারি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়ায় অনেক ব্যবসায়ী ও উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সঙ্কটপূর্ণ অবস্থায় তাদের সহযোগিতা করতে আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) গত ২৬ এপ্রিল থেকে শুরু করেছে ‘দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রাম’ কার্যক্রম। মূলত দারাজের প্ল্যাটফর্মে সমস্ত স্থানীয় খুচরা বিক্রেতাদেরকে অনলাইন বিক্রয়ে উদ্বুদ্ধ করতে এবং তাদের ব্যবসা পুনরায় প্রতিষ্ঠিত করায় সহায়তা করতে দেশজুড়ে এই সেলার সাপোর্ট ড্রাইভটি শুরু করেছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, এই উদ্যোগের মধ্য দিয়ে দারাজ ৩০ হাজারের বেশি উদ্যোক্তার পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে এবং এই প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রতিষ্ঠানটি ব্যয় করছে প্রায় দেড় কোটি টাকা। বর্তমান পরিস্থিতে দেশের অর্থনীতিতে অবদান রাখতে ও উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করতেই দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রামের আয়োজন। দারাজ-সেলার মৈত্রী প্রোগ্রামটি একটি তাৎক্ষণিক সাইন-আপ প্রক্রিয়া সরবরাহ করছে যেটি দারাজের প্ল্যাটফর্মে ব্যবসায়ীদের কেবলমাত্র দুইদিনের মধ্যে বিক্রয় শুরু করতে সক্ষম করবে। উপরন্তু দারাজ বাংলাদেশ (daraz.com.bd) এই সকল বিক্রেতাদের উপর মে এবং জুন মাসের জন্য কোনো প্রকার সেল কমিশন ধার্য করবে না। বিক্রেতারা বিভিন্ন রকমের ডিজিটাল টুলস ব্যবহার করার মাধ্যমে তাদের ব্যবসাকে আরও সহজ করতে পারবেন এবং সঙ্গে থাকছে ইনভেন্টরি রাখার সুবিধা ও ব্যবসা বৃদ্ধির বিভিন্ন প্রোমোশনাল ফিচার যা তাদের দারাজ শপে বিক্রয় বৃদ্ধি করতেও সহায়তা করবে। এই কার্যক্রমটি দ্বারা স্থানীয় খুচরা বিক্রেতারা চিরাচরিত দোকান ব্যবসার বাইরে খুব অল্প সময়ের মধ্যে অনলাইন ব্যবসা শুরু করার সুযোগ এবং অর্থ উপার্জনের বৈচিত্র্যময় মাধ্যমগুলো সম্পর্কে জানতে পারবেন। একান্ত সমর্থন ও বিনামূল্যে ব্যবসার পরামর্শ দানের মাধ্যমে এসএমই সেক্টরটিকে পুনর্গঠিত করা প্রোগ্রামটির প্রধান উদ্দেশ্য। এছাড়াও, স্বাচ্ছন্দে ব্যবসা চালাতে সাহায্য করতে দারাজ (daraz.com.bd) বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ব্যবসায়ীদের বিনামূল্যে ই-কমার্স এডুকেশন এবং ই-কমার্স অপারেশন সম্পর্কিত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হচ্ছে, যাতে করে বিক্রেতারা দারাজের বিভিন্ন উদ্যোগের ব্যপারে সহজেই জানতে পারেন।
দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন “দারাজে আমাদের মূল লক্ষ্য হল ডিজিটাল যুগে দেশের যে কোনো জায়গায় থেকেও ব্যবসা করাকে সহজ করে তোলা। তাই বিক্রেতাদের সুবিধার্থে ও অনলাইনে ব্যবসায়িক কর্মকাণ্ড পুনরায় গতিময় করতে আমরা ‘দারাজ সেলার মৈত্রী প্রোগ্রাম” উদ্যোগটি গ্রহণ করেছি। আশা করছি এই কার্যক্রমের মাধ্যমে আমাদের সেলার কমিউনিটি উপকৃত হবেন এবং এসময়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে আমরা বড় একটি ভূমিকা রাখব”। সংবাদ বিজ্ঞপ্তি।