সাউথইস্ট ব্যাংকের ৮ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ০৬:০৭
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সকলকে ব্যাংকিং আওতার মধ্যে নিয়ে আসার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি. চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, বরিশাল, রাজবাড়ী ও টাঙ্গাইলে ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), আবিদুর রহমান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত থেকে একযোগে ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, শাখা প্রধান এবং ৮টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’ ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সাউথইস্ট ব্যাংক
