হিলি স্থলবন্দরে মঙ্গলবার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
হিলি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ১০ আগস্ট ২০২০ | ০২:৫০
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
ভারতীয় ব্যবসায়ীর মৃত্যুতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, রোববার ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মণ্ডল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয়, সংগঠনের সাবেক সভাপতি অশোক আগরওয়াল শনিবার মারা যান। এ কারণে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার থেকে যথারীতি শুরু হবে বন্দরের সব কার্যক্রম।