মিডল্যান্ড ব্যাংকের লিডারশিপ এক্সিলেন্স ও ক্রাইসিস ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৮:১২
মিডল্যান্ড ব্যাংক পিএলসি. সম্প্রতি এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে লিডারশিপ এক্সিলেন্স ও ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে।
কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তনশীল ব্যবসায়িক ও সংকটময় পরিস্থিতি মোকাবেলায় শাখা ব্যবস্থাপকদের সক্ষমতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নজমুল হুদা সরকার।
এছাড়াও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ, কয়েকজন বিভাগীয় প্রধান এবং ব্যাংকের শাখা ব্যবস্থাপক কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এবং প্রশিক্ষণ পরিচালক ড. মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি নেতৃত্ব উন্নয়ন, কৌশলগত ব্যবস্থাপনা, অপারেশনাল দক্ষতা এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, যা অংশগ্রহণকারীদের বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জনে সহায়তা করবে।
কর্মশালায় কাঠামোবদ্ধ সেশন, ইন্টারেক্টিভ আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্ব ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন দিক সম্পর্কে গভীর ধারণা লাভ করেন।
এই আয়োজন মিডল্যান্ড ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন, নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক কার্যক্রমে উৎকর্ষতা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- কর্মশালা
