ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভিসার ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া’র নতুন গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি

ভিসার ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া’র নতুন গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি
×

সুরেশ শেঠি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ২২:৩২

ডিজিটাল পেমেন্টে কোম্পানি ভিসার ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন সুরেশ শেঠি। এখন থেকে তিনি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানে ভিসা’র স্ট্র্যাটেজি ও অপারেশনস পরিচালনার দায়িত্বে থাকবেন।

এর আগে, এই দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষ, যিনি সম্প্রতি ভিসা ছাড়ার ঘোষণা দেন। সুরেশ শেঠি ভারতের মুম্বাই থেকে দায়িত্ব পালন করবেন এবং সরাসরি ভিসার এশিয়া প্যাসিফিকের রিজনাল প্রেসিডেন্ট স্টিফেন কার্পিনকে রিপোর্ট করবেন।

এ প্রসঙ্গে স্টিফেন কার্পিন বলেন, ভারত ও দক্ষিণ এশিয়া ভিসার সবচেয়ে গতিশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। সুরেশ শেঠির অভিজ্ঞতা ও দক্ষতা যেকোন লেনদেনের ক্ষেত্রে আমাদের সেরা হয়ে ওঠার লক্ষ্যকে আরও এগিয়ে নিবে বলে আমি আশাবাদী। আমার বিশ্বাস তিনি আমাদের গ্রাহক, অংশীদার ও নীতি-নির্ধারকদের সঙ্গে নিয়ে এই অঞ্চলে ভিসার শক্ত অবস্থান ও ডিজিটাল পেমেন্টের বিকাশ অব্যাহত রাখবেন। 

তিনি আরও বলেন, গত চার বছর ভিসায় অবদানের জন্য আমি সন্দীপ ঘোষকে ধন্যবাদ এবং সুরেশের কাছে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করায় কৃতজ্ঞতা জানাই। 

নতুন দায়িত্ব সম্পর্কে সুরেশ শেঠি বলেন, ভারত ও দক্ষিণ এশিয়ার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দ্রুত এগিয়ে যাচ্ছে। আর এমন গুরুত্বপূর্ণ সময়ে ভিসার ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দিতে পেরে আমি আনন্দিত। ভিসার পরবর্তী প্রবৃদ্ধি নির্ভর করবে পরিসর বৃদ্ধি, আস্থা এবং বহুমুখী পেমেন্ট ইকোসিস্টেমে উদ্ভাবনের ওপর। ভিসার বৈশ্বিক সক্ষমতা, শক্তিশালী অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত নেতৃত্ব আমাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে, যার মাধ্যমে আমরা ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতা ও ব্যবহার বৃদ্ধির পাশাপাশি আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর পেমেন্ট সল্যুশন নিশ্চিত করতে পারবো বলে আমি আশাবাদী।

আরও পড়ুন

×