ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেঘনা ব্যাংক সিকিউরিটিজের ১১তম বার্ষিক সাধারণ সভা

মেঘনা ব্যাংক সিকিউরিটিজের ১১তম বার্ষিক সাধারণ সভা
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৪:৩৬

মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার বীর উত্তম এ. কে. খন্দকার রোডের মেডোনা টাওয়ারের অষ্টম তলার কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাবিবুর রহমান। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ অর্থবর্ষের জন্য ৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান, পরিচালক ও ট্রেক হোল্ডার প্রতিনিধি মো. সাদিকুর রহমান, পরিচালক আই. কিউ. এম. আব্দুল জলিল, পরিচালক সজীব কুমার সাহা, সিইও মো. সাদেকুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. জসিম উদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×