ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

এসবিএসি ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত 

এসবিএসি ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত 
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ২৩:০১

এসবিএসি ব্যাংক পিএলসি.-এর যশোর অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তাদের নিয়ে ‘অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  ব্যাংকের যশোর শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও এসইভিপি মোঃ মাসুদুর রহমান, এফসিএ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক ও ভিপি মুহাম্মদ আতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ব্যাংকের ডিক্যামেলকো এবং এএমএল ও সিএফটি বিভাগের প্রধান এ. এন. এম. মেজবাহুল হাসান এবং ব্যাংকের ইন্টারন্যাশনাল বিভাগের  প্রধান ও এসভিপি মোঃ মাজহারুল হাসান, সিডিসিএস, সিএএমএস।  

এছাড়া কর্মশালায় ব্যাংকের এএমএল ও সিএফটি ডিভিশনের অন্যান্য কর্মকর্তা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের যশোর অঞ্চলের শাখাসমূহের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×