ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

৪শ কোটি টাকার দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করছে মেঘনা ব্যাংক

৪শ কোটি টাকার দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করছে মেঘনা ব্যাংক
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৭:৫৬

| প্রিন্ট সংস্করণ

দেশের ব্যাংকিং খাতে মূলধন ভিত্তি আরও শক্তিশালী করা, আর্থিক সক্ষমতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে মেঘনা ব্যাংক ৪০০ কোটি টাকার দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর উদ্যোগ গ্রহণ করেছে। বন্ডটি বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন লাভ করেছে। সাত বছর মেয়াদি এ বন্ড ইস্যু ব্যাংকটির টায়ার-২ মূলধন শক্তিশালীকরণে ব্যবহার করা হবে, যা মূলধন পর্যাপ্ততা বজায় রাখা, আর্থিক সক্ষমতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হতে পারে।
মেঘনা ব্যাংক জানিয়েছে, দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড সাত বছর মেয়াদি এবং এর কুপন রেট পরিবর্তনশীল। 

বন্ডটির অভিহিত মূল্য প্রতি ইউনিট ৫ লাখ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যুর জন্য অনুমোদিত এ বন্ডে যোগ্য ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রযোজ্য আইন ও ইস্যুর শর্ত অনুযায়ী বিনিয়োগের সুযোগ পাবেন। বন্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত করার বাধ্যবাধকতা আছে; যা দেশের বন্ড বাজারের বিকাশে একটি উল্লেখযোগ্য উদ্যোগ। এটি বাংলাদেশের বন্ড বাজারে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং লেনদেন ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে। 

প্রযোজ্য আয়কর আইন অনুযায়ী, তালিকাভুক্তির সুবাদে ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরা মেঘনা ব্যাংকের দ্বিতীয় সাব অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগের বিপরীতে কর রেয়াতের সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। ফলে বন্ডটি থেকে সম্ভাব্য কুপন আয়ের পাশাপাশি বিনিয়োগকারীরা প্রযোজ্য কর রেয়াতের সুবিধাও বিবেচনা করতে পারবেন। সাধারণ সঞ্চয়পত্র, স্থায়ী আমানত ও ডিপিএসের মতো প্রচলিত বিনিয়োগের তুলনায় মেঘনা ব্যাংক পিএলসির দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ডে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। গত ৩০ সেপ্টেম্বর প্রযোজ্য কুপন রেট বার্ষিক ১২.০৫ শতাংশ; যা বর্তমান মেয়াদি আমানতে বিনিয়োগের তুলনায় ৩% বেশি রিটার্ন দেবে। কোনো আবগারি শুল্ক নেই, যা বিনিয়োগকারীদের জন্য একটি বাড়তি আর্থিক সুবিধা। বিনিয়োগকারীদের প্রতি ছয় মাস অন্তর কুপন আয় প্রদান করা হবে।
বন্ডের তৃতীয় বছর শেষে মূলধন পরিশোধ শুরু হবে এবং শেষ পাঁচ বছরে প্রতি বছর মূল বিনিয়োগের ২০% হারে পরিশোধ করা হবে। আকর্ষণীয় কুপন আয়, অর্ধবার্ষিক মুনাফা প্রাপ্তি, প্রযোজ্য আয়কর আইন অনুযায়ী কর রেয়াতের সুযোগ, আবগারি শুল্কমুক্ত সুবিধা এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী মূলধন পরিশোধের মতো একাধিক সুবিধা বিবেচনার প্রচলিত বিনিয়োগের তুলনায় মেঘনা ব্যাংকের দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ড বিনিয়োগকারীদের জন্য একটি বিকল্প বিনিয়োগের সুযোগ, যা তাদের আর্থিক পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে ব্যাংকটি মনে করছে। 

আরও পড়ুন

×