ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

আজম খান চলে যাওয়ার ৯ বছর

আজম খান চলে যাওয়ার ৯ বছর
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৫:৪৫ | আপডেট: ০৫ জুন ২০২০ | ০৫:৫০

২০১১ সালের ৫ জুন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান দেশেল পপ সংগীতের গুরু আজম খান। সে হিসেবে তার চলে যাওয়ার নয় বছর পূর্ণ হলো আজ।

জনপ্রিয় এ শিল্পী ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর কলোনির সরকারি কোয়ার্টারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মাহাবুবুল হক খান হলেও আজম খান নামেই তিনি পরিচিত। ১৯৭০ সালে ঢাকার টিঅ্যান্ডটি কলেজ থেকে এইচএসসি পাস করেন আজম খান।

মাত্র ২১ বছর বয়সেই অংশ নেন মুক্তিযুদ্ধে। আগরতলা থেকে ট্রেনিং দিয়ে এসে কুমিল্লা ও ঢাকার গেরিলা বাহিনীতে কমান্ডোর দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে দেশাত্মবোধক গান গেয়ে শোনাতেন তিনি।

 দেশ স্বাধীনের পর গঠন করেন 'উচ্চারণ' নামে ব্যান্ড দল। তার অসংখ্য শ্রোতাপ্রিয় গান রয়েছে। এর মধ্যে- 'রেললাইনের ওই বস্তিতে', 'আলাল ও দুলাল', 'ওরে সালেকা ওরে মালেকা', 'আসি আসি বলে', 'হাইকোর্টের মাজারে' এবং 'অনামিকা' গানগুলো অন্যতম।


 


আরও পড়ুন

×