ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দুরন্ত টিভিতে চার নতুন আয়োজন ও তিন কার্টুন সিরিজ

দুরন্ত টিভিতে চার নতুন আয়োজন ও তিন কার্টুন সিরিজ
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ২২:৪৩

দর্শককে বিনোদনের জন্য বর্ণাঢ্য আয়োজন নিয়ে দুরন্ত টিভি শুরু করতে যাচ্ছে তাদের দ্বাদশ মৌসুম। শিশুদের মাঝে সাড়া জাগানো এই টিভি চ্যানেল আগামী ১২ জুলাই থেকে প্রচার শুরু করবে দ্বাদশ মৌসুমের অনুষ্ঠান।

গতকাল অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানায় চ্যানেল কর্তৃপক্ষ। এদিন তারা জানান, নতুন মৌসুমে নিয়মিত অনুষ্ঠান ও কার্টুন সিরিজের পাশাপাশি ৪টি নতুন অনুষ্ঠান এবং ৩টি নতুন কার্টুন সিরিজ যুক্ত হবে। দ্বাদশ মৌসুমের নতুন অনুষ্ঠানগুলো হলো- 'বর্ণমালার ঘর', 'বানাই মজার খাবার, মা-বাবা আর আমি', 'রঙ-বেরঙের গল্প' এবং অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'বোকা ভূত'। একই সঙ্গে প্রচার হবে নতুন কার্টুন সিরিজ 'পোরোরো : দ্য লিটল পেঙ্গুইন', 'ইয়াকারি', 'টিপ দ্য মাউস'।


পাশাপাশি থাকছে 'সিসিমপুর', 'ব তে বন্ধু', 'রঙের খেলায় সুরের ভেলায়', 'খোকা থেকে বঙ্গবন্ধু', 'মেছো তোতা গেছো ভূত', কার্টুন সিরিজ 'দি আগলি ডাকলিং অ্যান্ড মি', 'হাইডি', 'দ্য জাঙ্গল বুক'সহ আন্যান্য নিয়মিত আয়োজন। সব মিলিয়ে নতুন সিজন দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে দুরন্ত টিভির কর্মকর্তরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

×