ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মা-মেয়ের শারীরিক অবস্থা ভালোর দিকে

মা-মেয়ের শারীরিক অবস্থা ভালোর দিকে
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০০:৪৯

আকস্মিক শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্য বচ্চন। গত শুক্রবার রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চলছে তাদের চিকিৎসা। কেমন আছেন তারা?- জানতে রাতভর কিছুটা উদ্বেগ নিয়ে অপেক্ষা করেছিলেন ঐশ্বরিয়ার অনুরাগীরা।

শনিবার সকাল সকালেই মিলল আপডেট। হাসপাতাল কর্তৃপক্ষ জানাল, মা-মেয়ে দু'জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত রোববার ঐশ্বরিয়া ও বচ্চন দম্পতির ৮ বছরের মেয়ে আরাধ্যর করোনা পজিটিভ আসে। প্রথমে র‌্যাপিড টেস্ট নেগেটিভ বললেও দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সোয়াব টেস্টে দেখা যায়, মা-মেয়ের শরীরেও বাসা বেঁধেছে করোনার জীবাণু। 

অনেকেই ধারণা করছেন, অভিষেক যে ডাবিং স্টুডিওতে গিয়েছিলেন, সেখান থেকেই বচ্চন পরিবারে করোনার সংক্রমণ ছড়িয়েছে। তবে বচ্চন পরিবারের এতজনের শরীরে করোনা সংক্রমণ হয়েছে, কিন্তু এখনও করোনা নেগেটিভ আছেন জয়া বচ্চন। এ ছাড়া অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নাতি-নাতনিদের করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।

আরও পড়ুন

×