রজনীকান্ত নিয়েছেন ১৫০ কোটি, ১৫ মিনিটের জন্য কত নিলেন আমির
রজনীকান্ত ও আমি খান
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ | ১৩:৫৬ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ | ১৪:০৪
লোকেশ কানাগরাজ পরিচালিত আসন্ন সিনেমা ‘কুলি’ নিয়ে বর্তমানে গোটা ভারতীয় সিনেমাপ্রেমী মহল উত্তেজনায় মুখর। বলিউড, টালিউড আর দক্ষিণের অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত এই অ্যাকশন থ্রিলার শুধু কাহিনির জন্য নয়, বাজেট এবং পারিশ্রমিকের দিক থেকেও ভারতের সিনেমা ইতিহাসে নতুন দিগন্ত সৃষ্টি করতে যাচ্ছে।
ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কুলি’র মোট নির্মাণ খরচ প্রায় ৩৫০ কোটি রুপি। এর সঙ্গে প্রিন্টিং ও প্রচারের জন্য অতিরিক্ত ২৫ কোটি যুক্ত থাকায়, সিনেমাটির বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৭৫ কোটি রুপির মধ্যে।
রজনীকান্ত এই ছবির জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। ছবির পরিচালক লোকেশ কানাগরাজের পারিশ্রমিক ৫০ কোটি রুপির কাছাকাছি।

সবচেয়ে চমকপ্রদ খবর হলো, ‘কুলি’ ছবির মাত্র ১৫ মিনিটের ক্যামিও অংশের জন্য আমির খান পেয়েছেন ২৫ কোটি রুপি। এছাড়া নাগার্জুনার পারিশ্রমিক প্রায় ২৪ কোটি, আর গানে বিশেষ অংশে অংশগ্রহণের জন্য পূজা হেগড়ের পারিশ্রমিক নিয়েছেন ২ কোটি রুপি।
অন্য অভিনেতা শ্রুতি হাসান, সত্যরাজ ও উপেন্দ্রর পারিশ্রমিকের সঠিক তথ্য প্রকাশিত হয়নি, তবে অনুমান করা হচ্ছে তারা যথেষ্ট বড় অঙ্ক পেয়েছেন।
‘কুলি’ সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হলো হাভি সিনেমাস ও আর্স প্রোডাকশনস। ছবির গল্প ও সংলাপ নিজেরাই রচনা করেছেন পরিচালক লোকেশ কানাগরাজ। এই সিনেমাটি রজনীকান্তের অভিনয় জীবনের ৫০ বছর পূর্তির স্মরণে তৈরি হয়েছে। এতে তিনি একজন সাধারণ কুলি বা শ্রমিকের চরিত্রে অভিনয় করেছেন। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।
