উনিশে বিয়ে তাদের
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৪:০৬
চলে যাচ্ছে ২০১৯। প্রতিবছরের ন্যায় এ বছরটিও ঢাকাই শোবিজের নানা ঘটনা আর রটনার সাক্ষী। এ বছর অনেক তারকাই বিয়ের পিড়িতে বসেছেন। ফেসবুকের সম্পর্কের স্ট্যাটাসে ‘সিঙ্গেল’ এর জায়গায় লিখেছেন ‘মেরিড’ শব্দটি। ঢাকাই শোবিজের যে তারকারা চলতি বছর বিয়ে করেছেন তাদের নিয়েই এ আয়োজন।
বন্ধুকে বিয়ে করেছেন শবনম ফারিয়া
২০১৯ সালে শোবিজে বিয়ের খাতা খুলেন শবনম ফারিয়া। বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে দীর্ঘ বন্ধু একটি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হারুনুর রশীদ অপুকে বিয়ে করেন শবনম ফারিয়অ। তবে এটা ছিলো তাদের বিয়ের আনুষ্ঠানিতা। এর বছর খানেক আগে আংটি বদলের মাধ্যমে একে অপরের হয়েছিলেন তারা।
প্রবাসীকে বিয়ে করে উড়াল দেন ঈশানা
নাটকের অভিনেত্রী চলতি বছরের জুলাইতে বিয়ে করেন।পাত্র অস্ট্রেলিয়া প্রবাসী উপস্থাপক-প্রকৌশলী সারিফ চৌধুরী। বিয়ের পর বরের সঙ্গে বিদেশে উড়াল দেন ঈশানা। জানা বরের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতেই থাকবেন তিনি।

চিত্রনায়িকা তমা মির্জার বিয়ে
কানাডার টরেন্টোতে বসবাসকারী হিশাম চিশতিকে চলতি বছরের মে মাসে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে পারিবারিক আয়োজনে বিয়ে করেন। একেবারে পারিবারিক আয়োজনেই অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আয়োজন। বেশ কিছুদিন ধরে প্রেম করে আসা হিশামকে অনেকটা হুট করেই বিয়ে করেন এ অভিনেত্রী।
বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী কনা
জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনা বিয়ের পিঁড়িতে বসেছেন এ বছর। ২১ এপ্রিল বর ব্যবসায়ী গোলাম মো. ইফতেখারকে বিয়ে করেন কনা। ঢাকায় দুই পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করা হয়।

হয়েছে সাবিলা নূরের বিয়ে
চলতি বছরের শেষে অক্টোবরে জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূরও বিয়ে করেন। বর নেহাল সুনন্দ তাহের। পেশায় তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। তিন বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় বলে জানালেন সাবিলা। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় দুজনের একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন তারা।
চৈতি বিয়ে করলেন বৈমানিককে
এ বছর দ্বিতীয়বার বিয়ে করেন মডেল-অভিনেত্রী ও ২০০৮ সালের ‘লাক্স সুপারস্টার’ ইশরাত জাহান চৈতি। চলতি বছর ৮ অক্টোবর একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট মাহমুদ আরাফাতের সঙ্গে ঘর বাঁধেন তিনি।

সৃজিত-মিথিলার আলোচিত বিয়ে
কলকাতার পরিচালক সৃজিত ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলার বিয়েটা হচ্ছে ২০১৯ সালে শোবিজের সবচেয়ে আলোচিত বিয়ে। প্রথম তাদের প্রেমের গুঞ্জন উঠলেও সেটা জাস্ট ফ্রেন্ড বলে উড়িযে দেয়া মিথিলাই বছরের শেষে এসে বিয়ে করেন সৃজিতকে।
- বিষয় :
- তারকাদের বিয়ে
- বিনোদন
