ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সন্দ্বীপ

লেখালেখির কর্মশালা

লেখালেখির কর্মশালা
×

চট্টগ্রামের সন্দ্বীপে অনুষ্ঠিত লেখালিখিবিষয়ক কর্মশালায় সুহৃদদের একাংশ

নজরুল নাঈম

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২ | ১২:০০

সুহৃদ সমাবেশ সন্দ্বীপ উপজেলা ইউনিটের আয়োজনে 'লেখালেখিবিষয়ক কর্মশালা' শিরোনামে ছড়া-কবিতা, গল্প ও কলাম লেখাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর সন্ধ্যায় সন্দ্বীপ ফ্রেন্ডস ইউনিটি ক্লাব কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
লেখালেখিবিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সুহৃদ সমাবেশ সন্দ্বীপ উপজেলা শাখার সদস্য সচিব শিশুসাহিত্যিক, কলামিস্ট সাজিদ মোহন। 
সমকাল সুহৃদ সমাবেশ সন্দ্বীপ উপজেলা ইউনিটের সদস্য নজরুল নাঈমের সঞ্চালনায় ২ ঘণ্টাব্যাপী কর্মশালাতে প্রায় ২৫ জন শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালার শুরুতে লেখালেখির গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য দেন কবি-সাংবাদিক ইসমাইল হোসেন মনি।
কর্মশালার প্রথমে 'ছড়া-কবিতা কী এবং কেন'- এ বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষক সাজিদ মোহন। ছড়া-কবিতার ছন্দ, অলঙ্কার ও ভাষা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সুস্পষ্ট ধারণা দেন প্রশিক্ষক। কর্মশালাতে ছড়া-কবিতার পাশাপাশি গল্প ও কলাম লেখার কৌশল সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন উদাহরণের মাধ্যমে ছড়া-কবিতা, গল্প, কলাম লেখার কৌশলগুলো সম্পর্কে  প্রশিক্ষণার্থীদের সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। কর্মশালার শেষের অংশে অংশগ্রহণকারী সবাইকে লেখালেখির প্রতি আগ্রহী হতে উদ্বুদ্ধ করেন প্রশিক্ষক। এ ছাড়া উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ সন্দ্বীপ উপজেলা কমিটির সদস্য মাহামুদুল ইসলাম, আরমান জাবেদ, আবদুর রহমান ইমন, নাজমুল শিহাব, আবদুর রহিম মিনহাজ, ইয়াছিন, তন্ময়, মো. শুভ, তামিম, সাজু, তানভীর ইলাহি, নাজমুল, কাজী ইফাত, নুর ইসলাম, সৈকত, জগলু আলম নাহিদ, মেহেদী নয়ন, শামীম, শরীফ, হামিদ, ইয়াছিন আরাফাত, আবির প্রমুখ।
এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য সমকালকে ধন্যবাদ জ্ঞাপন করেন অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা। ভবিষ্যতে এমন আয়োজনের জন্য আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
সুহৃদ সন্দ্বীপ, চট্টগ্রাম

আরও পড়ুন

×