মায়ের কাছে আমার যত নাম
.
মাহারিন আক্তার প্রিয়ন্তি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ | ০০:০৪
মায়ের কাছে আমার কত কত নাম। মা আমার খুব খুব প্রিয়। শুধু তাই নয় আমার মা আমার কাছে একজন শ্রেষ্ঠ মনোবিজ্ঞানীও বটে! কারণ, আমার যখন মন খারাপ থাকে, তখন মা কীভাবে যেন বুঝে যান আমার যে মন খারাপ। তখনই আমার মন ভালো করার জন্য মা কত কী করেন! কখনও খুব হাসির গল্প বলেন, আবার কখনও বা নতুন নতুন উপহার আনেন, কখনও আমার পছন্দের খাবার বানিয়ে দেন। আমাকে মা খুব আদর করেন। আমাকে চোখের আড়াল করতে চান না। আমার মা আমাকে কত্তো কত্তো নামে যে ডাকেন। ‘মা’ বলে ডাকেন, কখনও ‘বাবা’ বলে ডাকেন, কখনও বা ‘আমার সোনা বাচ্চা’ বলে ডাকেন। কখনও আবার ‘আমার কিউটের ডিব্বা’ বলে ডাকেন। আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আমার আর কোনো ভাইবোন নেই। তাই মা আমাকে অ-নে-ক ভালোবাসেন। আমিও মাকে অনেক বেশি ভালোবাসি। অনেক অনেক অ-নে-ক! মাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। মা আমার অক্সিজেন!
n বয়স: ২+২+৩+৪ বছর; পঞ্চম শ্রেণি, পূর্ব ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনবাগ, নোয়াখালী
- বিষয় :
- মা-ছেলে
