ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রিমি ও তার ফড়িংবন্ধু পিকু

রিমি ও তার  ফড়িংবন্ধু পিকু
×
×

সুমেহরা মাহসানাত ইমতিয়াজ জোয়ানা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৭:৫৫

| প্রিন্ট সংস্করণ

রিমি প্রতিদিন বিকেলে মাঠে খেলতে যায়। মাঠের পাশে ছিলে একটা ফুলের বাগান। সেখানে একটা ফড়িং খেলা করতো। 
রিমি ফড়িংটার সঙ্গে বন্ধুত্ব করতে চাইলো। রিমি ফড়িংকে গিয়ে বললো, তুমি কি আমার বন্ধু হবে?
ফড়িং বললো, হ্যাঁ হবো। চলো খেলি। ওরা প্রতিদিন খেলতো। একদিন রিমি খেলতে গিয়ে দেখলো, ফড়িং আসেনি। তার পরদিনও আসেনি। রিমির খুব মন খারাপ হলো। রিমি কাঁদতে কাঁদতে বাসায় যাওয়ার সময় দেখলো, একটি ফড়িং ডানা ভেঙে নিচে পড়ে আছে। কাছে গিয়ে দেখে এটা তারই বন্ধু। রিমি তাড়াতাড়ি ফড়িংকে নিয়ে বাসায় গেলো। রিমি ফড়িংকে পোকা, ঘাস ও সবুজ পাতা খাওয়ালো। অনেক সেবা করলো। আস্তে আস্তে ফড়িং সুস্থ হয়ে উঠলো। রিমি ও ফড়িং আবার খেলা শুরু করলো। এবার রিমি ফড়িংয়ের নাম রাখল পিকু। 

বয়স : ১+২+৩‍ বছর; নার্সারি, স্কুল: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ
 

আরও পড়ুন

×