ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বুদ্ধিরাজ

যে দিবসটা মায়ের জন্য

যে দিবসটা মায়ের জন্য
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৭:১০

| প্রিন্ট সংস্করণ

মে মাসের দ্বিতীয় রোববার, মানে আগামীকাল ঘুম থেকে উঠেই যেই দিনটি পাবে সেই দিনটিকে জগতের প্রায় সব পুচ্চিই মা দিবস হিসেবে উদযাপন করে। তা এই বিশেষ দিনটিকে তুমি কীভাবে উদযাপন করবে, চলো, তা জেনে নিই... 

পারলে আজই মায়ের জন্য চুপিচুপি কিছু কিনে এনে রাখতে পারো। না পারলেও বাবা কিংবা ভাইয়া বা আপুকে বলে মায়ের জন্য ছোট্ট কোনো উপহারও কিনিয়ে রাখতে পারো। এই উপহারটা মায়ের পছন্দ অনুযায়ী কেনার চেষ্টা করো।
কিছু কিনতে না পারলে সমস্যা নেই। রং পেন্সিল আর খাতা নিয়ে বসো। একটা রঙিন ছবি এঁকে তাও দিতে পারো মাকে।
এবার মন দাও পরিকল্পনায়। মানে ঈদের দিনের পরিকল্পনার কথা বলছি আর কী!
পারলে কাল খুব ভোরে ওঠে মায়ের পাশে বসে থাকো। সকালে মা ঘুমজড়ানো চোখটা খুললেই উপহারটা হাতে দিয়ে মায়ের গলা জড়িয়ে বলো, ‘তোমাকে এত্তো এত্তো ভালোবাসি মা।’ 

ছবিটা মনমতো না হলেও চিন্তা করবে না। কাগজটা দিয়ে বিমান, নৌকা কিংবা ফুল বানিয়েও দিতে পারো মাকে।  
তাও যদি না পারো, তবে রং পেন্সিল দিয়ে কাগজে ‘মা তোমায় ভালোবাসি’ কথাটা লিখেও মায়ের হাতে দিতে পারো।  
তোমরা তো অনেক লক্ষ্মী। তবু মাঝে মধ্যে মায়ের অবাধ্য হয়ে যাও। এই অবাধ্য হওয়ায় মা যদি কষ্ট পান, তো এই মা দিবসে মায়ের মুখে মুখটা লাগিয়ে বলে দাও না, ‘আর তোমার অবাধ্য হবো না মা।’
এই দিনে মাকে তোমার স্বপ্নের কথাটাও বলতে পারো এভাবে, ‘মা, সামনের পরীক্ষায় আমিই ক্লাসে প্রথম হবো।’
বেশি কিছু না পারলে আজ স্কুল থেকে ফেরার পথে মায়ের জন্য একটা চকোলেট কিনে নিয়ে যাও। সকালে মাকে চোখ বন্ধ করতে বলে চকোলেটটা মুখে দিয়ে দেবে; কেমন?
বলি, এছাড়াও যদি তোমার নতুন কোনো পরিকল্পনা থাকে তা আগে আগেই সেরে নাও। ওই দিন সময় নাও পেতে পারো। n

আরও পড়ুন

×