গপ্পো
বুবুর জন্য মায়া
মুমতাহিনা ফেরদৌস
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৭:০৪
| প্রিন্ট সংস্করণ
ঈদের ছুটিতেও বুবু আসলেন না বাড়িতে। বুবু যে স্কুলে পড়তেন সেই স্কুলের হোস্টেলেই থাকতেন। বাবার সঙ্গে গিয়েছিলাম বুবুকে দেখতে। এখনও মনে পড়ে, সে দিন বুবু আমার দিকে নীলাভ চোখে তাকিয়ে ছিলেন। কাছে টেনে বুকে ধরে রেখেছিলেন। প্রায় দু’ঘণ্টা বুবুর সঙ্গে গল্প করেছিলাম। ফেরার সময় দেখলাম, তার চেহারাটা লাল গোলাপের মতো হয়ে গিয়েছিল। বুবুর মতো তাকে ছেড়ে আসতে আমারও খুব খারাপ লেগেছিল। ভেবেছিলাম সন্ধ্যা পর্যন্ত সময়টা কাটিয়ে দেবো বুবুর সঙ্গে। কিন্তু বাবার তাড়াহুড়োর কারণে তা আর হলো না। বাড়ি গিয়েও বুবুকে ভুলতে পারিনি। বারবার মনে পড়তে থাকে বুবুর স্মৃতি। কীভাবে আমার দিকে তাকালেন। কীভাবে আমায় বুকে টেনে আদর দিলেন; এমন আরও কত কী! আমি বারবার বাবাকে বললাম যে, বুবুকে বাসায় নিয়ে আসেন। কিন্তু ছোট বলে আমার কথা কানে নিলেন না তিনি। একদিন বুবু চলে গেলেন না ফেরার দেশে। খুব মন খারাপ হলো। বুবু কি সত্যিই আমার সঙ্গে রাগ করে উড়াল দিলেন? না-কি বড়দের ওপর মন খারাপ করে মুখ ফিরিয়ে নিলেন? তা জানি না আজও!
n বয়স : ২+৩+৩+৩ বছর; চৌমুহনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী
- বিষয় :
- গল্প
