ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গল্প

অলরাউন্ডার

অলরাউন্ডার
×

মাহিয়াত আরিমা আরশি

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৭:১২

| প্রিন্ট সংস্করণ

আমার মা একজন শিক্ষক। দুই ভাই বোন আমরা। মা আমাদের সারাদিন সময় দিতে না পারলেও রাতের সময়টা আমাদের জন্যই রাখেন। অনেকে মনে করেন, যেসব মা চাকরি করেন তারা শুক্র-শনিবার বাসায় কেবলই ঘুমান; কোনো কাজ করেন না। কিন্তু না, আমাদের মা এই দুই দিন ঘরের সব কাজ করেন। আমাদের মা একজন শিক্ষক হলেও আমাদের কাছে তিনি একজন ডাক্তারের চেয়ে কম নন! কারণ আমরা অসুস্থ হলে তিনিই আমাদের চিকিৎসা করেন। তিনি একজন নার্সও, কারণ আমরা অসুস্থ হলে তিনি আমাদের সেবা যত্ন করেন। তিনি আমাদের পড়ান। মজার মজার রান্না করে আমাদের খাওয়ান। তিনি আমার বইয়ের পড়া এবং নোটগুলো সহজ করে দেন। এ ছাড়া তিনি আমাদের বন্ধু। তিনি আমাদের খেলার সাথি। আমরা সবাই একসঙ্গে খেলা করি। আমাদের মা একজন অলরাউন্ডার। আমরা আমাদের মাকে খু-উ-উ-উ-ব ভালোবাসি। আই লাভ ইউ মা!

n ৩+৫+৬ বছর; ৬ষ্ঠ শ্রেণি, চরনিখলা উচ্চ বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ 

আরও পড়ুন

×