ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গল্প

যা চাই তাই পাই

যা চাই তাই পাই
×

শান্না খন্দকার 

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৭:১২

| প্রিন্ট সংস্করণ

জগতের সব মা শুভেচ্ছা জানবেন। মা দিবস উপলক্ষে সমকাল-এর ছোটদের পাতা ‘ঘাসফড়িং’-এর বিশেষ আহ্বানে সাড়া দিয়ে আমার মাকে নিয়ে লিখতে বসছি। কিন্তু কী লিখবো বুঝতে পারছি না! আচ্ছা শোনো, আমার মাকে আমি আম্মু ডাকি। তিনি 
নিউরোসায়েন্সে কাজ করেন। নিউরোসায়েন্স কী জানো? একটা হসপিটাল। অনেক লোক সেখানে চিকিৎসা নেয়। তো আমার আম্মু সেখানে চাকরি করেন আর আমাকে অনেক অনেক পছন্দ করেন। আম্মু বাসার সব কাজ একাই করে ফেলতে পারেন। যদিও বাবা, আমি আম্মুকে সাহায্য করি। আম্মু আমাকে সব কিনে দেন। আমাকে স্কুল থেকে নিয়ে আসেন। চকোলেট কিনে দেন। পড়াশোনাও করান। আম্মু আমার সবচেয়ে ভালো আম্মু!
 বয়স: ২‍+২+৩ বছর; প্রথম শ্রেণি, বি এ এফ শাহীন কলেজ, ঢাকা

আরও পড়ুন

×