ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ছড়া-কবিতা

ছড়া-কবিতা
×
×

ফয়েজ রেজা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৮:১১

হ্যাল্লো ক্যাট

হ্যাল্লো ক্যাট
কি নিতে চাও
বল না ব্যাট?

পেটে খিদা?
ওফ্ফো, ইশ!
কি খেতে চাও
মিট না ফিস?

কেক খেতে চাও?
দাঁড়াও, দিই
আজকে ঘরে
কেক তো নেই।

কলা খাবে? 
দিচ্ছি, খাও
মিষ্টি দিব
আর কি চাও?

দাঁড়াও, দিচ্ছি
মাংস ভাত
হাঁড় খেলে তো
ভাঙবে দাঁত। 

রুটি খাবে?
সঙ্গে ডিম
ম্যাংগো খেয়ে
করবে ‘জিম’। 

পোলাও, পায়েশ
ফিরনি দই
খেয়ে পড়বে
ছড়ার বই। 

খেলবে ক্রিকেট
ধরো ব্যাট 
ভালো থেকো
হ্যাল্লো ক্যাট। 
 

 

কুটুস বেবি

ওখানে কে? 
তায়না
কি দেখে সে?
আয়না।
বাইরে একা
যায় না
নিজের হাতে 
খায় না
বেশি কিছু 
চায় না
খেলনা খুঁজে
পায় না
কুটুস বেবি
তায়না। 
 

 

সী বিচে

চাঁদ- মেঘে ঢাকা
নদী- আঁকাবাঁকা।
তারা- রাতে হাসে
কাক- ভোরে আসে।
পাখি- দূরে ওড়ে
গাছ- পাতা ছুড়ে। 
ক্যাট- আস্তে হাঁটে
বেবি- ঘুমায় খাটে।
ফুল- গাছে ফোটে
ডগ- দ্রুত ছোটে। 
হাঁস- জোরে ডাকে
মাছ- জলে থাকে। 
কাউ- মাথা নাড়ে
বক- নদীর পাড়ে। 
ছায়া- গাছের নিচে
তায়না- যায় সী বিচে। 
 

আরও পড়ুন

×