ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আয়োজন

তোমাদের জন্য আয়োজন

তোমাদের জন্য আয়োজন
×
×

ফাহামিদা রিমা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

আসছে ১৬ ডিসেম্বর। মানে মহান বিজয় দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে তোমাদের জন্য ‘ওয়ার্ড পাওয়ার চ্যালেঞ্জ ২০২৬’ শিরোনামে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করছে ইলা একাডেমি। ৫ থেকে ৮ বছর বয়সী যে কেউ এই আয়োজনে অংশ নিতে পারো। তবে এর জন্য আগামী ২৫ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। ফাইনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠান এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে ১১ ডিসেম্বর। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকছে সনদপত্র। অফলাইন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য মেডেল, সার্টিফিকেট ও মূল্যবান উপহারসামগ্রী এবং অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ক্রেস্ট, সনদপত্রসহ থাকছে নানান উপহার।
এছাড়াও প্রতিযোগিতার মূল আকর্ষণ হিসেবে থাকছে ইলা একাডেমির বিশেষ স্কলারশিপের সুযোগ। অনলাইন ও অফলাইন উভয় ক্যাটেগরিতে প্রথম স্থান অধিকারী দুজন বিজয়ী শিশু তাদের নিজ নিজ শেখার স্তর ও প্রয়োজন অনুযায়ী ইলা একাডেমির পছন্দের কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পাবে। 

আরও পড়ুন

×