ভেনিস ক্যানেলে ফিরে এসেছে রাজহাঁস-ডলফিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৫:৪৯
করোনাভাইরাসের কারণে গোটা ইতালি অবরুদ্ধ হয়ে আছে। এরই মধ্যে ওই দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫০১ জন, মারা গেছেন ২ হাজার ৫০৩ জন।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। যতটা সম্ভব সংক্রমণের বিস্তার ঠেকাতে সাবধানতা অবলম্বন করছে মানুষ। করোনাভাইরাসের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। করোনা নিয়ে চারিদিকে একটা আত্ঙ্ক চলছে।
ইতালির অন্যতম আকর্ষণীয় স্থান ভেনিসও লকডাউন করা হয়েছে করোনার কারণে। ১৬০ বর্গ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ভেনেটো অঞ্চলের রাজধানী ভেনিস শহরটি সরাসরি দ্বীপপুঞ্জ নিয়ে নয়, কাঠের স্টিল্টে নির্মিত । সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা থাকে। বিশেষ করে ভেনিসের ক্যানেল আর বিশেষ ধরনের বোট ‘গন্ডোলা’র কারণে এটি গোটা বিশ্বের পর্যটকদের কাছেই দর্শনীয় একটি স্থান।
ব্যস্ত এই শহরটি লকডাউনের পর এখানকার রাস্তাগুলি নির্জন হয়ে পড়েছে। সেই সঙ্গে শহরের পানিপথে বোটের আনাগোনাও কমে গেছে। তবে আশ্চর্যজনকভাবে ভেনিস ক্যানেল পরিষ্কার হয়ে ওঠেছে। সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, স্থানীয়রা লক্ষ্য করেছেন আগের চেয়ে এখনকার ক্যানেলের পানি বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। সেই সঙ্গে শহরের বাতাসও পরিশুদ্ধ হয়েছে।
গোটা শহরের মানুষ যখন অবরুদ্ধ যার যার ঘরে, ঠিক তখন বিস্ময়করভাবে ভেনিসের ক্যানেলে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে রাজহাঁস, মাছ, ডলফিলসহ বিভিন্ন জলজ প্রাণীকে।
স্যাটেলাইটে তোলা বিভিন্ন স্থানের ছবি দেখে জানা গেছে, করোনার কারণে কোয়ায়েন্টাইন চলাকালীন সময়ে ইতালিতে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
লকডাউনের পর বিশ্বের অন্য অনেক শহরেও একই অবস্থা দেখা গেছে। অনেকেই মনে করছেন, লকডাউন শেষ হওয়ার পরই মানবজাতি হয়তো বিশুদ্ধ বাতাসের সুন্দর এক পৃথিবী খুঁজে পাবে।
- বিষয় :
- আন্তর্জাতিক
- করোনাভাইরাস
