কুমিরের নাকে আঙুল ঢুকিয়ে সন্তানকে বাঁচালেন মা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০০:২৩ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ | ০৩:৫৬
নদীর পাড়ে দুই সন্তানকে বসিয়ে মাছ ধরছিলেন মউরিনা নামের এক মা। হঠাৎ করেই বাচ্চাদের চিৎকার কানে আসে তার। তাড়াতাড়ি কাছে দেখেন তার তিন বছরের ছোট্ট শিশুর হাত কামড়ে ধরে টানছে বিশাল এক কুমির। পরে সন্তানকে বাঁচাতে মরিয়া মা বিপদের কথা ভুলে মুখোমুখি হন কুমিরের। প্রাণীটিকে জব্দ করতে নিজের হাতের আঙুল ঢুকিয়ে দেন কুমিরের নাকে। এতে বেকায়দায় পড়ে যায় কুমিরটি। পরে প্রাণীটি গ্রাস আলগা করতেই সন্তানকে ছাড়িয়ে আনেন মা। খবর এনডিটিভি, নিউজ এইট্টিনের
সম্প্রতি ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের চিরেদজিতে৷। সামাজিক মাধ্যমে এরই মাধ্যমে ভাইরাল হওয়া সেই ঘটনায় প্রশংসায় ভাসছেন সাহসী সেই মা। এছাড়া সাহসী এ কাজের জন্য মউরিনাকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে ও স্থানীয় প্রশাসণ৷
মউরিয়া জানান, ছেলেকে কুমির কামড়ে ধরেছে দেখে উপায় না পেয়ে তিনি সেটার নাকে আঙুল ঢুকিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, এই কায়দাটা আমি শিখেছিলাম বড়দের কাছে।
মউরিনা বলেন, ‘যদি আপনি নাকে আঙুল ঢুকিয়ে কুমিরের দম বন্ধ করে দিতে পারেন, তাহলে সে শক্তি হারিয়ে ফেলে। আর আমি ঠিক সেটাই করেছিলাম। তিনি আরও বলেন, ‘কুমিরের গ্রাস আলগা হতেই অন্য হাতে আমার ছেলেকে কুমিরটার চোয়ালের কবল থেকে বের করে আন।’ তিনি জানান, এত কিছু করার পরেও তার এখনও বিশ্বাস হচ্ছে না যে সত্যিই তিনি এমন কাজ করতে পেরেছেন।
এদিকে কুমিরের হাত থেকে শিশুটিতে মা বাচাতে পারলেও গুরুতর আহত হয় সে। ঘটনার পর পেই দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। তখন তার হাত আর মুখে আঘাত ছিল। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় আপাতত বিপদমুক্ত হয়েছে শিশুটি। জানা গেছে, জিম্বাবোয়ের রুন্ডে নদীতে কুমিরে ভর্তি থাকে। এদের একেকটার দৈর্ঘ্য ২০ ফুট পর্যন্ত হয়।
