ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মুম্বাইয়ে ৫৫- র বেশি বয়সী পুলিশকে ঘরে থাকার নির্দেশ

মুম্বাইয়ে ৫৫- র বেশি বয়সী পুলিশকে ঘরে থাকার নির্দেশ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৩:২৪

৫০-এর বেশি বয়সীদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।  এই বয়সী আক্রান্তদের মৃত্যুহারও বেশি। বিশেষজ্ঞদের মুখে এমনটাই শোনা যায়। বাস্তবেও ঠিক তেমনটাই ঘটে। তাই ৫৫- র বেশি বয়সী পুলিশকর্মীদের বাড়িতেই থাকার নির্দেশ দিল মুম্বাই। গত তিন দিনে মুম্বাইয়ে তিন জন পুলিশকর্মীর মৃত্যুর পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোটা মহারাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে উদ্বেগজনকভাবে। মুম্বাইয়ের পরিস্থিতিও বেশ খারাপ। মৃত তিনজন পুলিশকর্মীর বয়স ৫০ এর বেশি। সে কারণে ৫৫-র বেশি বয়সী পুলিশকর্মীদের আপাতত বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×