কুয়েত থেকে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে না নিলে সহায়তা বন্ধের দাবি
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২০ | ১৩:৩০
যেসব দেশ কুয়েত থেকে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানাবে তাদের সহায়তা বন্ধ করার দাবি তুলেছেন দেশটির সংসদ সদস্য ড. আবদুল করিম আল কান্দারি।
আরব টাইমস অনলাইনের খবরে আবদুল করিমের বরাতে বলা হয়েছে, তিনি কুয়েত সরকারের প্রস্তাব করবেন যেসব দেশ অবৈধ অভিবাসীদের ফেরত নেবে না, তাদের যেনো আরব ফান্ডের সহায়তা দেওয়া না হয়।
করোনার কারণে অর্থনৈতিক সঙ্কটে পড়া কুয়েত অবৈধ প্রবাসীদের দেশ ছাড়া করতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। গত ১ থেকে ৩০ এপ্রিল ফিরতে অবৈধ অভিবাসীদের নিবন্ধন করা হয়। প্রায় চার হাজার বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফিরতে নিবন্ধন করেছেন। তাদের দেশটির রাজধানী সংলগ্ন চারটি ক্যাম্পে রাখা হয়েছে।
ছেবদি ক্যাম্পে থাকা বাংলাদেশিরা দ্রুত দেশে ফেরার দাবি জানিয়ে গত রোববার রাতে বিক্ষোভ করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়ে। বিক্ষোভের ঘটনার পর দেশটির একজন এমপি সহায়তার বন্ধে কথা বললেন।