ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

এক মাসে সবচেয়ে কম মৃত্যু যুক্তরাষ্ট্রে

এক মাসে সবচেয়ে কম মৃত্যু যুক্তরাষ্ট্রে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২০ | ২২:১৬ | আপডেট: ০৫ মে ২০২০ | ০০:৪১

করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় ১০১৫ জন মানুষের মৃত্যু হয়েছে।

গত এক মাসের মধ্যে এটাই সবচেয়ে কম মৃত্যু যুক্তরাষ্ট্রে। খবর টাইমস অব ইন্ডিয়ার

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় ৬৮ হাজার ৯২২ জন মানুষের মৃত্যু হয়েছে।

এ দিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, করোনায় দেশটিতে ১ লাখ মানুষের মৃত্যু হতে পারে। 

হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, কভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। 


আরও পড়ুন

×