ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

উত্তর প্রদেশে `ইচ্ছাকৃতভাবে` করোনা ছড়ালে যাবজ্জীবন কারাদণ্ড

উত্তর প্রদেশে `ইচ্ছাকৃতভাবে` করোনা ছড়ালে যাবজ্জীবন কারাদণ্ড
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৩:৩৫ | আপডেট: ০৮ মে ২০২০ | ০৪:৪১

ভারতের উত্তর প্রদেশে 'ইচ্ছাকৃতভাবে' কোভিড-১৯ সংক্রমণের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু হলে যে ব্যক্তি ওই সংক্রমণের কারণ হবেন, তাকে সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া যাবে। দেশটিতে সাময়িকভাবে এই আইন পাস করা হয়েছে।

বুধবার পাস হওয়া আইনটিতে শুধু 'ইচ্ছাকৃত সংক্রমণ'-এর জন্য দুই থেকে পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়ানোর পর কেউ মারা গেলে ভাইরাস ছড়ানোর দায়ে অভিযুক্ত ব্যক্তি আরো কঠোর শাস্তি পাবেন। আর এ রকম ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ সাত বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত হতে পারে।

কারাবাসের শাস্তির পাশাপাশি প্রায় চার থেকে ছয় হাজার ডলারের সমপরিমান অর্থের জরিমানাও করা যাবে বলে জানানো হয় ওই আইনে।

তবে আইনটির সমালোচনা করেছেন অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ। এর ফলে রাজ্যের নাগরিকদের বিরুদ্ধে ঢালাওভাবে  ও অনির্ভরযোগ্যভাবে পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে 'দ্য ওয়াইয়ার' ওয়েবসাইটকে বলেছে তারা।

তবে টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে কর্তৃপক্ষকে জানিয়েছে যে এই আইন পাস করার পেছনে উদ্দেশ্য শুধু মানুষকে শাস্তি দেওয়া নয়, বরং তারা যেন 'কোভিড-১৯ আক্রান্ত হলে কর্তৃপক্ষকে তা জানানোর জন্য উৎসাহিত হয়।'

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৩৮ হাজার মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছে প্রায় দুই হাজার মানুষ। সূত্র: বিবিসি


আরও পড়ুন

×