ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

১১৬তম জন্মদিন পালন করলেন দ. আফ্রিকার ফ্রেডি ব্লম

১১৬তম জন্মদিন পালন করলেন দ. আফ্রিকার ফ্রেডি ব্লম
×

ফ্রেডি ব্লম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২০ | ০৪:১৭ | আপডেট: ০৯ মে ২০২০ | ০৪:৪২

জন্ম ১৯০৪ সালে। সে সুবাদে এখন বয়স ১১৬। করোনাভাইরাসের মারণাঘাতের মধ্যেই শুক্রবার নিজের ১১৬তম জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সীদের একজন ফ্রেডি ব্লম। করোনাভা্ইরাসের প্রাদুর্ভাবের ১০০ আগে স্প্যানিশ ফ্লুতে প্রাণ হারিয়েছিলেন তার এক বোনকে।

বোনের কথা এখনো স্পষ্ট মনে আছে তার। তার কথা বলতে গিয়ে বললেন, আমি এত বছর বেঁচে আছি, এটা ঈশ্বরের ছাড়া আর কিছু নয়।

একটা সিগারেট জ্বালিয়ে লম্বা টান দিয়ে বললেন, ১৯১৮ সালের সে মহামারিতে লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। আমার বোনও মারা গিয়েছিল।

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রভিন্সের অ্যাডেলাইডে জন্ম নেন ফ্রেডি ব্লম। বয়সে গিনেস বুকস রেকর্ডধারী ১১২ বছর বয়সী ব্রিটিশ নাগরিকের চেয়ে চার বছরের বড়। তবে তার বয়সের ব্যাপারটা এখনো শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়নি।

ব্লমের ১১৬তম জন্মদিনে অংশ নেন পরিবারের লোকজন ও পাড়াপ্রতিবেশীরা। তারা নেচে গেয়ে এবং হাততালি দিয়ে আনন্দ উল্লাস করে।

কেপ টাউনের একটি খামারে জীবনের অধিকাংশ সময় কাটান ফ্রেডি ব্লম। সেখানে তার বর্তমানে ৮৬ বছর বয়সী স্ত্রীর সঙ্গে দেখা হয় এবং একে অন্যকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন। তাদের বিবাহিত জীবনের বয়স এখন ৫০ বছর। বিবিসি।

আরও পড়ুন

×